চাটমোহরে শতাধিক হতদরিদ্রদের মাঝে কুরবানির মাংস বিতরণ

১১ জুন ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
শতাধিক হতদরিদ্রদের মাঝে কুরবানির মাংস বিতরণ

শতাধিক হতদরিদ্রদের মাঝে কুরবানির মাংস বিতরণ © টিডিসি

ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদুল আজহার দিন পাবনার চাটমোহরে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি’। শনিবার (ঈদের দিন) বিকেলে উপজেলার পরিষদ চত্বরে সংগঠনটির ‘কুরবান প্রজেক্ট’-এর আওতায় ১১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক পবিত্র তালুকদার, সদস্য সোহান হোসেন, আলমগীর হোসেনসহ আরও অনেকে।

সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, “প্রতিবছরই আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গরিব-দুস্থ মানুষদের জন্য কুরবানি দিয়ে থাকি। ঈদের নামাজের পর কোরবানি করে সেই মাংস দ্রুত হতদরিদ্রদের মাঝে বিতরণ করি, যেন তাদের ঈদ আনন্দে ফিকে না হয়।”

তিনি আরও বলেন, “অনেক মানুষ আছেন যারা সারাদিন ঘুরে ঘুরে কোথাও থেকে হয়তো মাংস পান, আবার অনেকে না খেয়েই থাকেন। এইসব পরিবারের কথা মাথায় রেখেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন।”

ট্যাগ: পাবনা
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950