অশ্লীলতা ও পরিবেশ নষ্টের অভিযোগে সিলেটের পর্যটনকেন্দ্র ‘বন্ধ ঘোষণা’ এলাকাবাসীর

১০ জুন ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:০৮ PM
ভিডিও থেকে নেওয়া ছবি

ভিডিও থেকে নেওয়া ছবি © সংগৃহীত

অশ্লীল কার্যকলাপ ও পরিবেশ নষ্টের অভিযোগে সিলেটের একটি পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বের করে দিয়েছে স্থানীয় একদল যুবক। এই এলাকায় আর কাউকে ঘুরতে না আসতেও নিষেধ করেছে তারা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ছড়ার বাজার এলাকার উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এমন ঘটনা ঘটে। পর্যটকদের বের করে দেওয়ার একটি ভিডিও সোমবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এনিয়ে আলোচনা দেখা দেয়। ঘটনাটি ঘটে গত রবিবার (৮ মে)।

জানা যায়, কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পাহাড় থেকে নেমে আসা পাথুরে ছড়ায় নিয়মিতই পর্যটকরা যাতায়াত করেন। তবে এই ছড়াটি স্বল্প পরিচিত হওয়ায় সামান্য সংখ্যক পর্যটকরাই এখানে যাতায়াত করেন। তবে ঈদ বা এমন বড় ছুটিতে পর্যটক সমাগম বাড়ে। এবারও অনেকে ভিড় করেন সেখানে। পর্যটকরা এই ছড়ায় গিয়ে পানিতে গোসল করে থাকেন। এতেই অশ্লীলতার অভিযোগ এনে রবিবার তাদেরকে বের করে দেন স্থানীয় কিছু যুবক। স্থানীয় আলিম ওলামা, মুরুব্বি ও যুবসমাজের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে বলে ওই যুবকেরা জানান।

ফেসবুকে ছড়িয়ে পড়া পর্যটকদের বের করে দেওয়ার একটি ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, এই এলাকা আলিমদের এলাকা, দ্বীনদার এলাকা। কিন্তু এইখানে অনেকে অনেক পরিবেশ থেকে আসে। এসে মদ খায়, আরও অনেককিছু করে, এতে এলাকার পরিবেশ নষ্ট হয়। তাই আমাদের আবেদন, আপনারা এখানে আর আসবেন না। তাছাড়া এটি পর্যটনভুক্ত এলাকাও নয়।

ভিডিওতে আরও বলতে শোনা যায়, এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটনকেন্দ্র করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। আপনারা এখানে থেকে এখানের পরিবেশ নষ্ট করবেন না। এই এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা এখানে পর্যটকদের আসতে নিরুৎসাহিত করছি আজকের পর আপনারা এখানে আর কোনোদিন আসবেন না।

আরও পড়ুন: বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

ভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি আগামীতে কোনোদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন হিসাবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে মুফতি রুহুল আমিন সিরাজী বলেন, পর্যটনের নামে কিছু মানুষ এখানে এসে মদ্যপানসহ অশ্লীল কার্যক্রম করে যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, যুব সমাজ এসব কার্যক্রম দেখে বিপদমুখী হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় আলেম-ওলামা মুরুব্বি ও যুবকদের নিয়ে ঈদের আগের দিন বসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে- এই পর্যটন স্পটটিকে বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই আমরা রবিবার বিকালে পর্যটকদেরকে সম্মানের সাথে বুঝিয়ে বলেছি উৎমছড়ায় আর না আসতে। 

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, ফেসবুকের মাধ্যমে এরকম একটি ঘটনার খবর আমি পেয়েছি। রবিবার বিকালে আমার ইউনিয়নের উৎমাছড়া এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরকে এলাকার পরিবেশ ঠিক রাখার স্বার্থে এখানে না আসার জন্য অনুরোধ করেছেন যুব জমিয়তের নেতারা ও এলাকার কিছু যুব সমাজ।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, এরকম একটি ভিডিও আমারও নজরে এসেছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

 

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9