বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

১০ জুন ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:০৮ PM
নিহত ইমাম গনি মোল্লা এবং অভিযুক্তের বাড়িঘর ভাঙচুরের চিত্র

নিহত ইমাম গনি মোল্লা এবং অভিযুক্তের বাড়িঘর ভাঙচুরের চিত্র © টিডিসি

বিয়ে না পড়ানোয় পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা (৬০) নামের এক মসজিদের ইমামকে গভীর রাতে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ইমাম ওই মাদ্রাসায় নৈশ প্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি চন্ডিপুর এলাকার মৃত রিয়াজ মোল্লার ছেলে। মাঝে-মধ্যে তিনি এলাকার ছেলে মেয়েদের বিয়ে পড়াতেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ময়মনসিংহ এলাকার এক নারীর সঙ্গে। ঘটনার দিন সন্ধ্যা রাতের দিকে চন্ডিপুর এলাকায় নিয়ে আসেন শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার নিকট যান। তারা দুজন গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই মেয়ের বিয়ে পড়ানোর জন্য দাবি করেন। কিন্তু শাহাদাতের অন্যপক্ষের সন্তান ও স্ত্রী থাকায় ইমাম গনি তাদের বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী মিলে গনি মোল্লাকে দা দিয়ে কুপিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করেন। পরে তার সাথে থাকা এক যুবক দৌড়ে চিৎকার করতে করতে চন্ডিপুর বাজারের নৈশ প্রহরীকে অবগত করেন। খবর পেয়ে আহত গণি মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সকাল আটটার দিকে মৃত্যুবরণ করেন। পরে গনি মোল্লার মৃত্যুর খবর চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয়ে বৃদ্ধমরিচ কাজীপাড়ায় শাহাদত হোসেন ও তার আত্মীয়-স্বজনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। 

ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন: হাসনাতের বৃষ্টিতে ভিজে মাংস বিতরণের ছবি নিয়ে ট্রল, পাশে দাঁড়ালেন জুলকারনাইন সায়ের

 

 

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9