হাসনাতের বৃষ্টিতে ভিজে মাংস বিতরণের ছবি নিয়ে ট্রল, পাশে দাঁড়ালেন জুলকারনাইন সায়ের

১০ জুন ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:৪৩ AM
হাসনাত আব্দুল্লাহ ও জুলকারনাইন সায়ের

হাসনাত আব্দুল্লাহ ও জুলকারনাইন সায়ের © টিডিসি সম্পাদিত

হাসনাত আব্দুল্লাহর বৃষ্টিতে ভিজে মাংস বিতরণের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ট্রল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ালেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ মঙ্গলবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ সমর্থন জানান তিনি।

ফেসবুকে জুলকারনাইন লেখেন, ‘এই হাসনাত আব্দুল্লাহ ছেলেটার জন্ম ১৯৯৮ সালে, সেই হিসেবে বয়স দাঁড়ায় ২৭, বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকেরা এই বয়সী সন্তানদেরও নিজেদের ছায়ার তলে রাখতে চেষ্টা করেন। কিন্তু হাসনাতের বয়সী এমনকি ওর থেকে কম বয়সী ছেলেমেয়েরা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার কঠোর এক স্বৈরশাসকে কেবল পদচ‍্যুতই করেনি বরং পুরো ক‍্যাবিনেটসহ দেশ ছেড়ে পালিয়ে যেতে একপ্রকারের বাধ্য করেছে।’

তিনি আরও লেখেন, ‘এই ছেলেটা কয়েকদিন আগে ঈদের সময় তাঁর এলাকার কিছু পরিবারে সৎ উদ্দেশ্য নিয়েই কোরবানীর মাংস বিতরণ করেছে। তাঁর সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব তাই সে করার চেষ্টা করেছে। আমি বেশ অবাক হয়ে দেখলাম আমার বয়সী এবং আরো বয়স্ক অনেকেই কীভাবে ওর বৃষ্টিতে ভিজে মাংস বিতরণের ছবিকে নিয়ে ট্রল করে, বিষয়টাকে একটা ঠাট্টা-তামাশাতে পরিণত করার চেষ্টা করেছেন।

আপনারা যদি কাউকে উৎসাহ দিতে নাই পারেন, তবে অন্তত নিরুৎসাহিত করা থেকে বিরত থাকেন। ওদের অনেক সমস্যা হয়তো আছে, পরামর্শ দিয়ে সেসব শোধরানোও অসম্ভব কিছু না। কিন্তু যখন পজিটিভ কিছু করছে, বা করার চেষ্টা করছে, তখন অন্তত সেটাকেও বিতর্কিত করা বা ট্রল করা থেকে নিজেকে সংবরণ করুন।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬