চাচাতো ভাইয়ের হাতে ‍যুবক খুন

০৯ জুন ২০২৫, ১১:২৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০১:২৩ PM
মইন উদ্দিন

মইন উদ্দিন © সংগৃহীত

যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে মইন উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই আশিক। একই ঘটনায় অপর ভাই জমির উদ্দিনকে (৫০) ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সোমবার (৯জুন) বিকাল পৌনে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া  গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মইন উদ্দিন একই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে।

আহত জমির উদ্দিনের ছেলে সাগর বলেন, বিকেল পৌনে ৫ টায় আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইনুদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে। এক পর্যায়ে আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

তিনি আরো বলেন, বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশীক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইন উদ্দিনকে কুপিয়া গুরুতর আহত করে। আমরা বাবা ও চাচাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মইনুদ্দিন মারা যান এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন চিকিৎসা চলছে।

যশোর জেলার হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে আছে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9