মাদক ব্যবসার জেরে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

০২ জুন ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:৪৩ AM
ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা নিয়েই প্রতিপক্ষরা এই হামলা চালায়। 

সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজীর হাট সড়কের পাশে মিদ্দা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে  হঠাৎ করেই তারা চিৎকারের শব্দ শুনতে পান। সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাবলুর নিথর দেহ পড়ে আছে এবং তার মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সন্ত্রাসী নিহত বাবলু এলাকার কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ১ জুন উত্তর জয়পুর এলাকার একটি প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সদস্য বেলজিয়াম সুমনকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেন বাবলু ও তার সহযোগীরা। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই তাকে হয়তো  হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।  আমরা এখনো নিশ্চিত হতে পারিনি হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬