চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে নদীতে ফেলে ক্ষোভ, ব্যবসায়ী আটক

০৯ জুন ২০২৫, ০৭:২৮ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
ন্যায্যমূল্য না পেয়ে নদীতে চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ী

ন্যায্যমূল্য না পেয়ে নদীতে চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ী © টিডিসি সম্পাদিত

সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে চামড়া বিক্রি না হওয়ায় ক্ষোভে ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীতে চামড়া ফেলে দিয়েছেন এক মৌসুমি ব্যবসায়ী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে, পরিবেশ দূষণ ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটক ওই ব্যবসায়ীর নাম শুক্কুর আলী (৪০)। তিনি পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

রোববার (৮ জুন) রাতে পরশুরাম উপজেলার মালিপাথর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নির্দেশে তাকে আটক করা হয়।

এর আগে সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চামড়া নদীতে ফেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শুক্কুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এর আগে এক গরু কিনে ৩০ হাজার টাকা লস খেয়েছি। এবারও চামড়া কিনে বলা হলো গরিবের হক ৮০০, ৯০০ বা ১ হাজার টাকা পাবো। কিন্তু বাজারে গিয়ে দেখি কেউ ১০ টাকাও দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সিলোনিয়া নদীতে ফেলে দিচ্ছি।’

এ ঘটনার পরপরই প্রশাসন তৎপর হয়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চামড়া নদীতে ফেলে পরিবেশ দূষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে শুক্কুর আলীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেটি পর্যালোচনা করে শুক্কুর আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।’

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9