চামড়া পাচার, হিলি সীমান্তে সতর্ক বিজিবি

০৬ জুন ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
টহলরত বিজিবি

টহলরত বিজিবি © সংগৃহীত

ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদের দিন থেকে ৭ দিন পর পর্যন্ত কঠোর নজরদারি অব্যাহত থাকবে। 

শুক্রবার (৬ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলা।

খোঁজ নিয়ে জানা গেছে, হাকিমপুর উপজেলার পশ্চিম, বিরামপুর উপজেলার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের প্রায় ৩৫ কিলোমিটার এলাকা সীমান্তঘেঁষা। এ এলাকায় কঠোর নজরদারির জন্য ১১টি বিজিবি ক্যাম্প রয়েছে।

অপরদিকে ভারতীয় অংশের গ্রামের ভেতর থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কাঁটাতারের বেড়া রয়েছে। সেখানে কয়েকটি গ্রাম রয়েছে যেখানে বাংলাদেশ ও ভারতের সীমানা সহজে বোঝার সুযোগ নেই। কোথাও কোথাও ভারত ও বাংলাদেশের সীমারেখা শুধু একটি ছোট নালা, খাল বা পিলারের মাধ্যমেই দৃশ্যমান। দু‘দেশের ওই গ্রামগুলোতে বসবাসকারী অনেক মানুষ আত্মীয়তার সুবাদে অবাধে যাওয়া-আসা করেন। এসব এলাকায় বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন।

হাকিমপুর ও বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এই দুই উপজেলায় প্রায় ৫৫ হাজারের বেশি গরু ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। দুই উপজেলার প্রায় ৪০টি স্থানে চামড়া ক্রয় করা হবে।

আরও পড়ুন: রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ে গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৮-৬৩ টাকা ও ছাগলের চামড়া ২২ থেকে ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মাঝারি আকারের গরুর চামড়া ১৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলা বলেন, চামড়া দেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। যেহেতু চামড়ার চাহিদা রয়েছে বিভিন্ন দেশে, তাই সীমান্ত দিয়ে যাতে ভারতে অবৈধভাবে চামড়া পাচার করতে না পারে চোরাকারবারিরা সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে নয় সীমান্তে সব ধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে আছে।

‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’, বক্তব্য নিতে ফোন ক…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬