রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়

০৬ জুন ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
পদ্মা সেতুর টোল প্লাজা

পদ্মা সেতুর টোল প্লাজা © সংগৃহীত

পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। এর মাধ্যমে আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল—যা সেতুটির এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড।

বৃহস্পতিবার (৫ জুন) ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটির প্রথম দিনেই এই রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে গত বছরের একই দিনে আদায়কৃত প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকার রেকর্ড ভেঙে এবার প্রায় ৫৪ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে টোল আদায়।

এর আগের দিন, বুধবার (৪ জুন), ছুটি না থাকা সত্ত্বেও টোল আদায় হয়েছিল ৪ কোটি ৯ লাখ টাকার বেশি। এদিন পদ্মা সেতু দিয়ে পারাপার হয় ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে বৃহস্পতিবার পার হয়েছে ৩৫ হাজার ৯৮৫টি যান, যার মাধ্যমে আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পার হওয়া ১৬ হাজার ৫০২টি যানবাহন থেকে আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেন সেখ বলেন, “ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াতে পদ্মা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এর আগে, ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড হয়েছিল। আর সর্বোচ্চ টোল আদায়ের আগের রেকর্ডটি ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল—৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

উল্লেখ্য, আগামী ২৫ জুন পদ্মা সেতুর তিন বছর পূর্তি। এ পর্যন্ত এই সেতু দিয়ে পারাপার হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি যানবাহন, এবং মোট টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬