সীমান্তে নজরদারি জোরদার, গরু-চামড়া চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি

০৬ জুন ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
গরু-চামড়া চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি

গরু-চামড়া চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি © টিডিসি

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যশোর সীমান্তজুড়ে গরু ও কোরবানির পশুর চামড়া চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তরক্ষী বাহিনী বলছে, দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সীমান্তজুড়ে টানা নজরদারি চলছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি সিগন্যাল সাংবাদিকদের জানান, “ঈদকে ঘিরে সীমান্ত দিয়ে গরু আসার চেষ্টা হতে পারে—এমন শঙ্কায় আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কেউ যাতে অবৈধভাবে পশু আনতে না পারে, সেজন্য সদস্যরা ২৪ ঘণ্টা টহলে রয়েছেন।”

তিনি বলেন, দেশীয় পশু উৎপাদকদের ক্ষতি রোধে সীমান্তে কোনো অবৈধ গরু প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া ঈদের পরে চামড়া পাচার রোধেও বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণে ডগ স্কোয়াড, চেকপোস্ট ও মোবাইল টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা ও ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, জনগণ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে।”

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ‘পুশ-ইন’ চালানোর অভিযোগ উঠলেও যশোর ব্যাটালিয়নের আওতায় থাকা সীমান্তগুলোতে এখনও এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে এই সম্ভাবনা মাথায় রেখে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবাসীদের সহযোগিতায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9