বিজিবির হাতে ভুয়া ‘এনএসআই’ কর্মকর্তা আটক

১৫ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
ভুয়া ‘এনএসআই' কর্মকর্তাকে আটক করেছে বিজিবি

ভুয়া ‘এনএসআই' কর্মকর্তাকে আটক করেছে বিজিবি © টিডিসি ফটো

ফেনীতে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার যশপুর এলাকা থেকে মো. জয়নাল আবদীন (৪০) নামের এক ভুয়া ‘এনএসআই' কর্মকর্তাকে আটক করেছেন বিজিবির সদস্যরা। বুধবার (১৪ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে।

আটক জয়নাল উত্তর যশপুর এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে জয়নাল আবদীন তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআইয়ের লোগো ব্যবহার করে নিজেকে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার রাতে তাকে ছাগলনাইয়ার যশপুর এলাকা থেকে আটক করা হয়।

বিজিবির যশপুর বিওপি ক্যাম্পের কমান্ডার শাহাজাহান বলেন, আটক ব্যক্তি নিজেকে সোনাগাজী উপজেলায় এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমাদের কাছে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান আসছে বলে বিজিবিকে হয়রানি করে আসছিলেন।

পরে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি নিজেই সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে তাকে আটকের পর রাত ৩টায় ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপ…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950