ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

০৮ জুন ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঈদের দিন ফুটবল খেলা নিয়ে একই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কালাম (৪০),রহমতউল্লাহ (৫০), লাইলী আক্তার (৩০), সৈয়দ মিয়া (৭০), আজহারুলকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া মাসুদ মিয়া,কমলা আকতার,মাস্তু মিয়া,লাল মিয়া, সাকিব, জসিম, স্বপন, মাহতাব, আরিফ ,হিরণ, দুলাল, ফরহাদসহ অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

গ্রামবাসি জানান, শনিবার ঈদের দিন বিকালে গ্রামের যুবকরা মিলে পতিত জায়গায় ফুটবল খেলছিল। এ সময় একই গ্রামের আর একটি পক্ষ এসে তাদেরকেও খেলতে দিতে দাবি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত  হয়েছেন। পরে স্থানীয়দের চেষ্টায় আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওমর কাইয়ুম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  

ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9