সাতক্ষীরায় কোরবানির পশু জবাইয়ের সময় একজনের মৃত্যু

০৭ জুন ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
সাতক্ষীরা

সাতক্ষীরা © ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ জুন) দুপুর ১টার দিকে চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে।

নিহতের নিকটাত্মীয় মো. শরীফ উদ্দীন জানান, আব্দুল হাই ঈদের নামাজ আদায় করেন চাঁদনীমুখা ঈদগাহ ময়দানে। পরে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজে অংশ নেন। কাজ শেষে মাংস কাটার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হন।

পরিস্থিতি খারাপ হলে তৎক্ষণাৎ তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে রওনা দিলে, সাতক্ষীরা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হাই দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬