চাষি-ব্যবসায়ীর দাবিতে সিদ্ধান্ত বদল: আজই বাজারে আসছে সাতক্ষীরার আম

১৫ মে ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু আম

সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু আম © টিডিসি ফটো

সাতক্ষীরার কৃষক ও ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে পরিবর্তন করেছে জেলা প্রশাসন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, হিমসাগর আম সংগ্রহ শুরুর দিন ছিল ২০ মে। কিন্তু তীব্র তাপদাহ ও আগাম পাকার কারণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) থেকেই গাছ থেকে এই সুস্বাদু আম সংগ্রহ করা যাবে।

এর ফলে আজ বৃহস্পতিবার থেকে হিমসাগর আম পাড়ার আনুষ্ঠানিক অনুমতি মিলেছে। এর আগে বুধবার (১৪ মে) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ল্যাংড়া আম পাড়া শুরু হবে ২৫ মে থেকে।

জানা গেছে, তীব্র গরমে হিমসাগর আম স্বাভাবিক সময়ের আগেই পাকতে শুরু করে। সময়মতো ফল সংগ্রহের অনুমতি না থাকায় অনেক গাছ থেকে ঝরে পড়তে থাকে। ফলে ক্ষতির আশঙ্কায় চাষিরা প্রশাসনের পূর্বনির্ধারিত সময়সূচি উপেক্ষা করে আম পাড়া শুরু করেন।

আরও পড়ুন: ঢাবিতে নবীনবরণ শেষে উদ্যানে, সাম্য হত্যাকাণ্ড নিয়ে যে বর্ণনা দিলেন সঙ্গে থাকা দুই বন্ধু

সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ইতোমধ্যে হিমসাগর আমে সয়লাব। শহরের সুলতানপুর বাজারে প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২২শ টাকায়। অথচ কয়েকদিন আগে পাড়া গেলে একই আম ৩২শ থেকে ৩৫শ টাকায় বিক্রি করা যেত বলে দাবি চাষিদের।

চাষিরা অভিযোগ করেছেন, প্রশাসনের নির্ধারিত সময়সূচি বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলেনি। ফলে সময়মতো বাজারজাত করতে না পারায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ী ও চাষিদের এই যৌথ চাপের পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন অবশেষে সময়সূচি সংশোধন করে আজ থেকে হিমসাগর আম সংগ্রহের অনুমতি দেয়। 

ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950