ট্রাকসহ কোরবানির ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল, চোখ-মুখ বেঁধে রাখল চালক-হেলপারদের

২৮ মে ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৬:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ট্রাক চালকসহ তিনজনের হাত-পা ও মুখ বেঁধে অপহরণ করে পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর চারঘাটে সড়কের পাশে ফেলে রেখে যায়।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি-শেখপাড়া এলাকার মধ্যে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান বুধবার (২৮ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ডাকাতির ট্রাকটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে গরুগুলো এখনো উদ্ধার করা যায়নি। গরুগুলো কোরবানির হাটের জন্য ব্যাপারীরা দিনাজপুর থেকে অন্য জেলায় নিয়ে যাচ্ছিলেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর থেকে আসা ট্রাকসহ ১৭টি গরু ঈশ্বরদীর মুলাডুলি আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতদলের সাত থেকে আটজন সদস্য আরেকটি ট্রাক দিয়ে প্রথমে গরু বোঝাই ট্রাকটি অবরোধ করে। পরে অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপারসহ তিনজনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায় এবং গরুসহ ট্রাক নিয়ে লালনশাহ সেতু দিয়ে চলে যায়।

ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান বলেন, রাতে ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। ভোরে লালনশাহ সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতদল সেতু পার হয়ে ভেড়ামারা অতিক্রম করেছে। এ সময় তাদের আরেকটি ট্রাক লালনশাহ সেতু পার না হয়ে অন্যদিকে চলে যায়। সম্ভবত ওই ট্রাকে চালকসহ জিম্মি তিনজন ছিলেন। ডাকাত দল ওই ট্রাকে রাজশাহীর চারঘাট সড়কের পাশে চালকসহ তিনজনকে ফেলে রেখে চলে যায়। সকালের দিকে চালকসহ তিনজন ঈশ্বরদী থানায় এসে বিস্তারিত জানান।

এসআই শরিফুজ্জামান আরও জানান, ভোরে মোবাইল ফোনে তাঁরা জানতে পারেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে গরু ডাকাতির ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়ে জোর তদন্ত চলছে। ডাকাত গ্রেপ্তারে বিশেষ অভিযানও শুরু হয়েছে। গরু উদ্ধারেরও চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9