জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হলেন পাবনার মুহাম্মাদ আসাদুল্লাহ

১৯ মে ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
মুহাম্মদ আসাদুল্লাহ

মুহাম্মদ আসাদুল্লাহ © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন পাবনার সুজানগর উপজেলার সন্তান—লেখক ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।

পাবনার হাটখালী ইউনিয়নের বাসিন্দা মুহাম্মাদ আসাদুল্লাহ একজন সাহিত্যিক, সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের নানা মাধ্যমে সক্রিয় তিনি। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখি ও ফ্যাসিবাদবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমেও আলোচনায় ছিলেন। জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণ-আন্দোলনের সময় তার লেখালেখি ও সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

নবনিযুক্ত এই যুবনেতা বলেন, ‘শৈশব থেকেই রাজনীতির প্রতি সচেতন ছিলাম। কার কী সিদ্ধান্ত সঠিক, কারটা ভুল—সব সময় বিশ্লেষণ করার অভ্যাস ছিল। তবে কখনো ভাবিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হব।’

আসাদ আরও বলেন, ‘আগস্ট আমাদের মনোজগত তছনছ করে দিয়েছে। চোখের সামনে এমন সব ঘটনা দেখেছি যা কল্পনাও করিনি। আন্দোলনের সঙ্গে জড়িয়ে যেতে যেতে, আবার যেন কেউ দেশের ঘাড়ে চেপে বসতে না পারে সেই দায় অনুভব করতে শুরু করি। গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন দায় ও দরদের রাজনীতি করতে এনসিপি আত্মপ্রকাশ করল, তখন থেকেই মনে হচ্ছিল চিন্তাশীল, শিক্ষিত তারুণদের এখনই এগিয়ে আসতে হবে। না হলে আমার পরবর্তী প্রজন্মের কাছে আবার অরক্ষিত বাংলাদেশ রেখে যেতে হবে। প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করতেই আমার রাজনীতিতে আসা।’ 

লেখক, সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ আরও বলেন, তরুণ যুবকদের হাত ধরেই সবসময় নতুন যাত্রা শুরু হয়েছে। পৃথিবী যতবার বাঁক বদলেছে ততবারই তরুণদের ঘাড়ে দায়িত্ব এসে ড়েছে। আমি কেবল সেই দায়িত্বটা পালন করে যেতে চাই। সেই সঙ্গে পাবনাবাসীর প্রতি আমার পাশে থাকার আহ্বান ও দোয়া চাই।

মুহাম্মাদ আসাদুল্লাহ গত ১৫ বছর ধরে জাতীয় পত্রিকায় লেখালেখির পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস লিখছেন দু’হাতে। তার লেখা ৭টি বই প্রকাশিত হয়েছে।

গত ১৬ মে রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেও আয়োজ ও উপস্থাপকের দায়িত্ব পালন করেন মুহাম্মাদ আসাদুল্লাহ।
 
আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব এবং মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
১৩৪ সদস্যের এই কমিটিতে আরও আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), নাহিদা বুশরা, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক হিসেবে খালেদ মাহমুদ মুস্তাফা ও সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটির যুগ্ম আহ্বায়ক পদে প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, মো. গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আইশা আহমেদ, হিফজুর রহমান বকুল, মো. মারুফ আল হামিদ, মুহাম্মাদ আসাদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব পদে নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, মো. ইনজামুল হক, শাওন মাহফুজ, মো. লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান (সুফিয়ান রায়হান), আসাদুর রহমান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ প্রমুখ। এছাড়াও ১০৩ জনকে সংগঠকের পদ দেওয়া হয়েছে। 

যুবশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক তারিকুল ইসলাম। এতে বলা হয়, যুবশক্তি জুলাই গণ-অভ্যুত্থানেরই ধারাবাহিকতা। যুবশক্তির প্রধান দাবি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9