কাল রাজধানীতে তীব্র যানজটের শঙ্কা, এড়িয়ে চলবেন যেসব সড়ক

২৭ মে ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৯:৪১ AM
সড়কে যানজট

সড়কে যানজট © সংগৃহীত

রাজধানীতে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামীকাল বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।  

কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে কিছু সড়ক এড়িয়ে চলতে পারেন সাধারণ যাত্রীরা। ফলে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যানজট সৃষ্টি হতে পারে।

জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে সারা দেশে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এ ৩ অঙ্গসংগঠন। এর অংশ হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে সমাবেশ করেছে তারা। 

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9