খুলনায় কপোতাক্ষ নদের চর থেকে শিকলে বাঁধা লাশ উদ্ধার

২৭ মে ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৪:৫৫ PM
খুঁটিতে শিকলে বাঁধা মরদেহ

খুঁটিতে শিকলে বাঁধা মরদেহ © টিডিসি

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের চর থেকে গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) সকাল আটটার দিকে কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মজিদ নারানপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের কিছু যাত্রী সকালে খুলনা যাওয়ার পথে চরে খুটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬