খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটে ফাঁকা ১৭৭ আসন

১৬ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০২:৫৪ PM
খুবি লোগো

খুবি লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ১৬৪টি এবং ডি ইউনিটে ১৩টি আসন ফাঁকা রয়েছে। ‘ডি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন ও ভর্তি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন ও ভর্তি কার্যক্রম আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, এ ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ ও ২১ মে এবং ‘বি’ ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৫ ও ২৬ মে সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করছে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬