আ.লীগের রাজনীতি নিষিদ্ধকে স্বাগত জানিয়ে আখাউড়ায় আনন্দমিছিল

১১ মে ২০২৫, ০৫:১৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আনন্দমিছিল

জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আনন্দমিছিল © টিডিসি

আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় একটি সমাবেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানানো হয়।

আজ রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী, সৈকত প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আপাতত স্বস্থি পাওয়া গেছে। কিন্তু তাদের দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব, সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬