রাঙামাটিতে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

০৭ মে ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন দুদকের সদস্যরা

সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন দুদকের সদস্যরা © টিডিসি

নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙামাটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে বিআরটিএর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একই সময়ে সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন দুদকের সদস্যরা।

আজ বুধবার (৭ মে) দুপুরে দুদকের রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সেবাগ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান দুদক কর্মকর্তারা।

ট্যাগ: দুদক
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬