সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ সাড়ে চার মাস, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ PM
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন © সংগৃহীত

প্রায় ১০ মাস পর অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে দেশের দক্ষিণের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিন। রবিবার (২৫ অক্টোবর) সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা হবে সেন্টমার্টিনের দ্বার। যেখানে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দৈনিক ৩৫০০ জন পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।  টেকনাফের পরিবর্তে শুধুমাত্র নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজসমূহ চলাচল অব্যাহত থাকবে। 

পরিবেশ সংরক্ষনের সুবিধার্তে, পরিবেশ সংরক্ষণ ফি বাবদ পর্যটক প্রতি ১০০ (একশত) টাকা করে দিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬ এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও বলা হয়েছে সেখানে।

সেখানে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২২ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের সকল নির্দেশনাও বলবৎ থাকবে। 

 

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage