পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন

২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ PM
সেন্টমার্টিন

সেন্টমার্টিন © সংগৃহীত

পর্যটকদের ভ্রমণ আগ্রহের কারণে ফের চালু হতে যাচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমনের সুযোগ। সব ঠিক থাকলে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। আজ রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। 

সিদ্ধান্ত অনুযায়ী টেকনাফের পরিবর্তে শুধুমাত্র নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজসমূহ চলাচল অব্যাহত থাকবে। পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ফি বাবদ পর্যটক প্রতি ১০০ (একশত) টাকা করে দিতে হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬ এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তাছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২২ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের সকল নির্দেশনাও বলবৎ থাকবে। উল্লেখ্য, উক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ টুরিজম বোর্ড, পুলিশ সুপার (কক্সবাজার) এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950