শেরপুরে গলায় লিচুর বিচি আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

০৬ মে ২০২৫, ০৭:৪২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়া গোপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন আহমেদ নূর।

আরও পড়ুন: সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি শুরু 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রবিউল লিচু খাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত লিচুর বিচি গিলে ফেলে সে। বিচি গলায় আটকে গেলে শিশুটি শ্বাসরোধের শিকার হয় এবং ছটফট করতে থাকে। বিষয়টি দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিচি বের করার চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা সম্ভব হয়নি।

পরিস্থিতির অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9