গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

০৫ মে ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM
মায়াজ হাসান

মায়াজ হাসান © সংগৃহীত

যশোরের মনিরামপুরে  লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকাল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতের স্বজনরা জানান, শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে। সোমবার বিকাল ৫ টার দিকে বাবার সাথে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় মায়াজের মুখ কালো হয়ে যায় এবং সে শ্বাস নিতে পারছিল না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার্ড করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌঁছালে মায়াজ মারা যায়।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা.দেবাশীষ বিশ্বাস বলেন, সোমবার বিকেলে গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুটিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা আইনুল হক বলেন,  আজ রাত ১০ টার দিকে জানাজা নামাজ শেষে মায়াজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬