গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

০৫ মে ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM
মায়াজ হাসান

মায়াজ হাসান © সংগৃহীত

যশোরের মনিরামপুরে  লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকাল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতের স্বজনরা জানান, শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে। সোমবার বিকাল ৫ টার দিকে বাবার সাথে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় মায়াজের মুখ কালো হয়ে যায় এবং সে শ্বাস নিতে পারছিল না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার্ড করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌঁছালে মায়াজ মারা যায়।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা.দেবাশীষ বিশ্বাস বলেন, সোমবার বিকেলে গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুটিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা আইনুল হক বলেন,  আজ রাত ১০ টার দিকে জানাজা নামাজ শেষে মায়াজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

আন্দোলনের ৩৪ দিন পর ‘শর্ত দিয়ে’ ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শি…
  • ২৫ অক্টোবর ২০২৬
ডিজিটাল ডিটক্স: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজের কাছে ফিরে আ…
  • ২৫ অক্টোবর ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কা, সিএনজি উল্টে ছাত্রদল নেতার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহান
  • ২৫ অক্টোবর ২০২৬
বইয়ের প্রচ্ছদ পেরিয়ে জীবনের খোঁজে, কেমন কাটল বেরোবি শিক্ষার…
  • ২৫ অক্টোবর ২০২৬
ছেলেকে চাকরি দিয়ে দুদকের আসামি হলেন এক বিশ্ববিদ্যালয়ের সাবে…
  • ২৫ অক্টোবর ২০২৬