ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

০৫ মে ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহে সেপটিক ট্যাংক নেমে প্রাণ গেছে এক নির্মাণশ্রমিকের। ওই নির্মাণশ্রমিকের নাম মাসুদ মিয়া (২০)। রবিবার (৪ মে) সন্ধ্যায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকায় আবদুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই বাড়িতে নির্মাণকাজ চলছিল। মামুন মিয়া শ্রমিক দলের সঙ্গে কাজ করছিলেন। তিন মাস আগে নির্মিত সেপটিক ট্যাংক থেকে কাঠের ফ্রেম তুলতে তিনি সেখানে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতর তাকিয়ে তাকে পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: জবির বিষয় পছন্দক্রম ও কোটার ফরম পূরণ আজকের মধ্যে

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি, শ্রমিকটি সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে রয়েছেন। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: মৃত্যু
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬