নেত্রকোনায় নানাবাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

০৩ মে ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নানাবাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। আজ শনিবার (৩মে) সকাল পৌনে ৯টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা-সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আহাম্মদ হোসেনের ছেলে। মায়ের সঙ্গে হীরাকান্দায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কলমাকান্দা থানার এসআই মো. নজমূল হুদা জানান, সকালে আবদুল্লাহ হেঁটে তার নানাবাড়ির সামনে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল্লাহ।

পরে স্থানীয়রা ট্রাক ও তার চালককে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থল থেকে চালককে থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই নাজমুল হুদা জানান, দুর্ঘটনা-পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬