সীমান্তে পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

০২ মে ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM
পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি © সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে ধান্যখোলা জেলেপাড়া থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহলদল ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিল দুর্বৃত্তরা

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে জানায়, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার বা (৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এইগুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের। 

এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি হয়ে থাকে। উদ্ধার করা গুলি সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হত। কিভাবে ধান ক্ষেতের মধ্যে আসল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ট্যাগ: সীমান্ত
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬