স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিল দুর্বৃত্তরা

০২ মে ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:৩২ PM
আহত হাসান আলী

আহত হাসান আলী © টিডিসি

রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী (৪৫)। বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয়।

আহত হাসান আলী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।  

এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে. বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান গাল ও ডান হাতের দুই স্থানে গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জিতে রগ কেটে যাওয়ায় রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন এবং তার চিকিৎসা চলছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  

ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং থানায় আনুষ্ঠানিক অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9