মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক এক শিক্ষার্থীকে (৯) দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেল চারটার দিকে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে  গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসায়।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে দুই ব্যক্তি পালাক্রমে যৌন নিপীড়ন করে আসছিলেন।

শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন তিনি। ইতিমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। কিন্তু দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950