ভাসানচরকে হাতিয়ার দাবি করে হান্নান মাসউদের পোস্ট, সমালোচনার ঝড়

০৮ এপ্রিল ২০২৫, ০১:১১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
আব্দুল হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপকূলীয় সীমানা বিরোধ নিরসনের প্রচেষ্টার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের একটি ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনার জন্ম হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে দেওয়া পোস্টে তিনি ভাসানচরকে হাতিয়ার অংশ হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের হাতিয়ার স্বার্থে নিজেদের ভূমি রক্ষার স্বার্থে এক হওয়ার আহ্বান জানান। তার এই পোস্ট ঘিরে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভাসানচর হাতিয়ার ছিল, হাতিয়ারই থাকবে। দরকার শুধু ঐক্যবদ্ধ প্রতিবাদ।’

ওই পোস্টে মন্তব্যের ঘরে অনেকে সন্দ্বীপের পুরোনো মানচিত্র জুড়ে দিয়ে মাসউদকে ভালোভাবে তা দেখে নিতে বলেছেন। এসময় মাসউদের পোস্ট শেয়ার না করেও অনেক ফেসবুক ব্যবহারকারীকে নিজেদের ওয়ালে মাসউদের লেখার প্রতিবাদ জানাতে দেখা গেছে।

প্রসঙ্গত, সন্দ্বীপের দক্ষিণ উপকূলের কাছাকাছি ২০১০ সালের দিকে নতুন ভূমি জেগে ওঠে। ২০১৭ সালের দিকে রোহিঙ্গা পুনর্বাসনের আলোচনার মধ্যেই সেটির নামকরণ হয় ভাসানচর। একই বছর দিয়ারা জরিপের মাধ্যমে সেটিকে নোয়াখালীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হলে চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনেও ভাসানচরকে হাতিয়া ও নোয়াখালীর অংশ বলে উল্লেখ করা হলে সন্দ্বীপের ছাত্র, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তখন বিক্ষোভ করেন।

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে একতরফাভাবে ভাসানচরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে মনে করেন সন্দ্বীপের বাসিন্দারা। আন্তঃজেলা সীমানা নির্ধারণের পদ্ধতিগত নীতি অনুসরণ করা হয়নি বলেও সে সময় সন্দ্বীপের লোকজন দাবি তুলেছিলেন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬