আজ রাজধানীতে কোথায় কী

১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ AM
শাহবাগ মোড়

শাহবাগ মোড় © সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই সড়কে বের হলে নানাভাবে বিড়ম্বনার মুখে পড়তে হয় নগরবাসীকে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। তাই সকালেই জেনে নেওয়া জরুরি—আজ কোথায় কী কর্মসূচি রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি—

বিএনপির কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিস্থলে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

একই সময়ে গুলশান-২-এর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রাম নিয়ে ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলের অবস্থান তুলে ধরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি

বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের দাবি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হবে।

নগরবাসীকে এসব কর্মসূচির কথা বিবেচনায় রেখে সড়কে চলাচলের পরিকল্পনা করার অনুরোধ জানানো হচ্ছে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9