মোবাইল দেখায় মগ্ন, ডিসের তারের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবকের মৃত্যু

০২ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০২ PM
ট্রেন

ট্রেন © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের ওপরে ঝুলে থাকা ডিসের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর রেলস্টেশন সংলগ্ন মোগড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ান। এ সময় তারা মোবাইল ব্যবহারে মগ্ন ছিলেন এবং রেললাইনের ওপরে ঝুলে থাকা ডিসের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া অপর দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুই যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬