ময়মনসিংহে সড়কে ঝরল দুই বোনসহ ৪ জনের প্রাণ

৩০ মার্চ ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বালুবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের দুই বোনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার।

নিহত ব্যক্তিরা হলেন একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৌরীপুর উপজেলার ভাংনামারী এলাকার নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও একই এলাকার মানিকের মেয়ে মাহি (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজন মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অপর তিনজনকে ভর্তি করার পর আরও একজন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, উপস্থিত থাকতে রাষ্ট্রপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আ…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি
  • ২৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮
  • ২৬ অক্টোবর ২০২৬
ডি থ্রি ট্রফির নিলামে প্রথম ধাপ শেষে কোন দলে কোন ক্রিকেটার
  • ২৬ অক্টোবর ২০২৬