ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না মা-ছে‌লের, হাসপাতালে ভর্তি বাবা

২৮ মার্চ ২০২৫, ১২:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মা–ছেলে নিহত হয়েছেন

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মা–ছেলে নিহত হয়েছেন © সংগৃহীত

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকে‌লে থাকা মা-ছে‌লে নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন বাবা। তাকে উদ্ধার করে জেনা‌রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কু‌ষ্টিয়া-‌ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কু‌ষ্টিয়া শহ‌রের গোশালা রো‌ডের বাসিন্দা আব্দুল কা‌দের সি‌দ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার ছে‌লে আহনাফ ইব্রা‌হিম (৩)।
 
কু‌ষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপ‌রিদর্শক জয়‌দেব কুমার বলেন, বগুড়ার কর্মস্থল থে‌কে স্ত্রী ও সন্তান‌কে নি‌য়ে ঈদের ছু‌টি‌তে মোটরসাইকেলে কু‌ষ্টিয়ার নিজ বা‌ড়ি‌তে  ফির‌ছি‌লেন এক‌টি বেসরকারি  প্রতিষ্ঠা‌নের চাকরিজীবী আব্দুল কা‌দের (৩৮)।  সকাল ১০টার দি‌কে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় মোটরসাইকেল‌টি‌কে পেছন থে‌কে এক‌টি দ্রুতগ‌তির ট্রাক ধাক্কা দি‌লে মা-ছে‌লে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে ট্রাক‌টি‌কে আটক করা যায়‌নি।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence