ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

১৬ মার্চ ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শ্বশুর বাড়ি থেকে ওড়না পেঁচানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী রমজান গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। 

কাইছার হামিদ বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, পর অভিযুক্ত স্বামী রমজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) রাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার শ্বশুর বাড়ির নিজ ঘর থেকে গৃহবধূ সুমাইয়ার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই স্বামী রমজান পলাতক ছিল। এদিন রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ। 

নিহত সুমাইয়া একই ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে। কয়েক বছর আগে পূর্ব জামালপাড়ার রাজমিস্ত্রি রমজান আলীর সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে ২ সন্তান রয়েছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬