বরগুনায় প্রথমবার পাই দিবস পালন

১৪ মার্চ ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২২ PM
বরগুনায় প্রথমবারের মতো পাই পালন করা হয়

বরগুনায় প্রথমবারের মতো পাই পালন করা হয় © টিডিসি

ভিএসও বাংলাদেশর সহযোগিতায় বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে বরগুনায় প্রথমবারের মতো পাই দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) বরগুনা অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ১০টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবস পালন করা হয়। 

বরগুনা সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. হেনা রানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, শিশু সংগঠক মো. জাকির হোসেন মিরাজসহ বরগুনা সায়েন্স সোসাইটির উপদেষ্টামণ্ডলী।

অনুষ্ঠানে শিশুদের জন্য পাই ডিজিট রাইটিং, সার্কেল আর্ট এক্সিভিশন, ডোন্ট বাজ দ্যা ওয়্যার ও রোবো সকার গেমসের আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬