বাস-মটরসাইকেল মুখোমুখি, শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫, কয়েকজন আশঙ্কাজনক

২৮ মে ২০২৬, ০৬:২৯ PM
গোপালগঞ্জে বাস-মটরসাইকেল মুখোমুখি

গোপালগঞ্জে বাস-মটরসাইকেল মুখোমুখি © সংগৃহীত ও সম্পাদিত

ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৮ বছরের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত ২৫ জন। এছাড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে— বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), গোলা গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ, কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসাম্মৎ খাদিজা খাতুন (৩২) এবং একই গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬)। নিহত আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৮ বছর বয়সী শিশুটির পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’- এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9