৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

২৮ মে ২০২৬, ০৮:১৯ PM
মৌলভীবাজারে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

মৌলভীবাজারে বিক্রি হচ্ছে কোরবানির মাংস © সংগৃহীত

মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে যে সব মানুষ কোরবানি দিতে পারেননি তারা কম দামে মাংস ক্রয় করতে পারছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শহরের চাঁদনীঘাট ব্রিজের উপরে ৪০০-৫০০ টাকা দরে প্রতি কেজি মাংস বিক্রি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের চাঁদনীঘাট ব্রিজের উপর ভাসমান দোকানে মাংস বিক্রি হচ্ছে। সারাবছর প্রতি কেজি মাংস ৮০০ টাকা বিক্রি হলেও কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। শহরের বাসাবাড়ি থেকে দরিদ্র মানুষেরা মাংস সংগ্রহ করে এগুলো বিক্রি করছে। এসব মাংস কেনার জন্য ক্রেতাদের ভিড় দেখা যায়।

চান মিয়া ও রাজু আহমেদ বলেন, পরিবারে পাঁচ সদস্য। আমরা গরিব মানুষ। সবাই ঈদের দিন শহরের বাসা থেকে মাংস সংগ্রহ করি। একেকজন ১০-১৫ কেজি মাংস সংগ্রহ করেছি। খাওয়ার জন্য যা প্রয়োজন তা রেখে বাকি মাংস বিক্রি করে দিয়েছি।

শাহিন আহমদ নামে এক ক্রেতা বলেন, বাড়ি চাঁদপুরে চাকরি সূত্রে মৌলভীবাজার থাকি। বেতন কম এ জন্য কোরবানি দিতে পারিনি। এবার বাড়িতেও যাওয়া হয়নি। তাই এখান থেকে ৩ কেজি মাংস ১৫০০ টাকায় কিনেছি। এ মাংস যারা বিক্রি করেন এটা তাদের জন্য ভালো আবার আমাদের মতো মানুষের জন্যও ভালো। কারণ তারা মাংস বিক্রি না করলে হয়ত কোরবানির মাংস আমরা খেতে পারতাম না।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬