দুইদিনে ঢাকায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ বিভিন্ন ঘটনায় ১৩ জনের মৃত্যু

২৮ মে ২০২৬, ০৭:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দুইদিনে ঢাকায় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ১৩ জন মারা গেছে। এর মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে। একই দিন ভোরে ভাটারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী-স্ত্রীসহ চারজন যাত্রী। অন্যদিকে বৃহস্পতিবার (২৮ মে) মিরপুর এলাকা থেকে দম্পতির লাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং দুটি বাস জব্দ করা হয়েছে। বাসচালক ও হেলপারদের পুলিশ খুঁজছে।

তিনি বলেন, নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইসলাম পরিবহন ও আকাশ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

গতকাল ২৭ মে সকাল ৬টার দিকে প্রগতি সরণির নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই আকাশ পরিবহনের যাত্রী লাইজু বেগম (৩৮) নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুশি বেগম ও রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কবির জমাদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ২৮ মে দুপুরের দিকে রাজধানীর মিরপুর দারুসসালাম হরিরামপুর এলাকার একটি বাসা থেকে নূর মোহাম্মদ হৃদয় (২৫) ও ঝুম আক্তার (১৮) এই দম্পতির লাশ উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ। জানা যায়, তারা স্বামী-স্ত্রী ছিলেন। আনুমানিক ২ থেকে ৩ বছর আগে তারা বিয়ে করেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের জেরে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুম আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পথচারীরা আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

এর আগে, ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬