চলন্ত বাস থেকে ছিটকে পড়ে নিহত ১

২৮ মে ২০২৬, ১০:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার শিকদারকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে ইঞ্জিন কভারে বসে ঢাকা যাচ্ছিলেন সাত্তার। পথিমধ্যে বাসটি হার্ড ব্রেক করলে সজোরে ধাক্কা লেগে দরজা দিয়ে ছিটকে সড়কে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সাত্তার ফরিদপুরের সদরপুর এলাকায় মফিজ উদ্দীনের ছেলে। পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করেছে পুলিশ।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬