জর্ডান যাওয়ার সুযোগ, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫১ PM
জর্ডানে নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে

জর্ডানে নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে লোকবল নিয়োগ দেবে। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া জর্ডানে যাওয়া-আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে। আবেদন করা যাবে  ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এ প্রতিষ্ঠানে মোট তিনজন নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর।

চাকরির শর্ত: আবেদনকারীকে ইংরেজি ও বাংলায় বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলা জানতে হবে। কম্পিউটার চালনায় (মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ড এবং ই-মেইল) পারদর্শী হতে হবে।

দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। চাকরির মেয়াদ ৩ বছর। জর্ডানে যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে বিনা খরচে ভারতে পড়ার সুযোগ

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে। ১৩ সেপ্টেম্বর বেলা তিনটার মধ্যে বোয়েসেল অফিসের অভ্যর্থনাকক্ষে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ২৯,৩৮৫-৩৩,৩৯২ টাকা। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া বসবাসের জন্য আসবাবসহ কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচও কোম্পানি বহন করবে।

বরগুনায় ক্রমশ বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব
  • ২৭ এপ্রিল ২০২৬
দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করল ভারত
  • ২৭ এপ্রিল ২০২৬
ডাকসুর তদন্তে উঠে এল হামলাকারী ২২ ছাত্রদল নেতাকর্মীর নাম
  • ২৭ এপ্রিল ২০২৬
জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়
  • ২৭ এপ্রিল ২০২৬
ইন্টারনেটের নতুন দাম নিয়ে সুখবর দিল বিটিআরসি
  • ২৭ এপ্রিল ২০২৬
সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে 
  • ২৭ এপ্রিল ২০২৬