৩৫ প্রত্যাশীদের আলোচনার জন্য ডেকেছেন শেখ সেলিম

১৬ আগস্ট ২০২২, ০৯:২১ PM
শেখ সেলিমের বাসায় ৩৫ প্রত্যাশীরা

শেখ সেলিমের বাসায় ৩৫ প্রত্যাশীরা © সংগৃহীত

চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরতদের সাক্ষাতের জন্য ডেকেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

গতকাল সোমবার গোপালগঞ্জের চুঙ্গিপাড়ায় ৩৫ প্রত্যাশীরা শেখ সেলিমের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আগামী শুক্রবার এ বিষয়ে আলোচনা করতে ৩৫ প্রত্যাশীদের ঢাকার বনানীর বাসায় ডেকেছেন তিনি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু ও রবিউল বনি।

আরও পড়ুন: হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

তারা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট সোমবার চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ২০ সদস্যের প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি’র সাথে দেখা করেন। বিস্তারিত আলোচনার জন্য শেখ সেলিম ৩৫ প্রত্যাশীদের আগামী শুক্রবার ঢাকাস্থ বাসভবনে ডেকেছেন।

তারা আরও জানান, আমাদের সাথে আলোচনার সময় শেখ সেলিম বলেন, ব্যাকডেট সিস্টেম দিয়েই তো কোভিড লস কাভার করা হয়েছে। এসময় আমরা ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা মনে করিয়ে দেই। এই সময় তিনি কিছুটা আশ্চর্যান্বিত হন।

প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্স ও শাহবাগ প্রজন্ম চত্ত্বরে জনসমাবেশ আয়োজন করে।

১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে ‘দালাল’, ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950