হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল

১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ PM
হাসিব আল ইসলামের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান

হাসিব আল ইসলামের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান © সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও ছাত্রশক্তির অভিযোগের তীর ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নেতাকর্মীদের দিকে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর সড়কে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হাসিব প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় শ্রীমঙ্গল ছেড়েছেন বলে জানিয়েছেন ছাত্রশক্তি ও এনসিপি নেতারা। 

জানা গেছে, অভিযুক্ত হামলাকারী হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। হামলার ভিডিও প্রথমে তার ফেসবুক প্রোফাইলে দিলে পরে তিনি তা মুছে দেন। পরে লীগ এক্টিভিস্ট সুশান্ত তার ফেসবুক প্রোফাইলে হামলার ভিডিও আপলোড করলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। 

হাবিবুর রহমানকে ট্যাগ করে ছাত্রলীগ কর্মীরা বাহবা দিতেও দেখা যায়। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

রিসোর্ট সূত্রে জানা গেছে, স্ত্রীসহ বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। আজ মঙ্গলবার চেক আউট করে বের হন তারা।  

হামলার একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে আসেন। দুপুরে তারা রিসোর্ট থেকে বেরিয়ে রাধানগর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় ধারালো অস্ত্র হাতে এগিয়ে যান এক যুবক। অটোরিকশার গতিরোধ করে ওই যুবক এগিয়ে এলে হাসিব তার সাথে হাতমেলাতে নিজের হাত বাড়িয়ে দেন।

এ সময় ওই যুবক এক হাতে মোবাইল ধরে হাসিবকে উদ্দেশ্য করে "এই হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। আর ইনি মেয়ে নিয়ে দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করতেছে" বলেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।

ছাত্রশক্তির জেলা সাধারণ সম্পাদক রাজ মোস্তাকিন বলেন, আমরা এখন শ্রীমঙ্গল থানায় আছি। হামলা করেছে হাবিবুর রহমান। হামলাকারী হাবিবসহ যারা যারা এর ইন্ধনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা রেডি করছি। 

জেলা এনসিপির আহবায়ক খালেদ হাসান বলেন, সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী। হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। পরে আমরা তাঁকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়েছি। হাসিবের সাথে থাকা স্ত্রী ইতিমধ্যে কুমিল্লায় নিজ বাড়িতে পৌঁছেছেন। হাসিব ৫-৬ মাস আগে বিয়ে করেন। হামলাকারীর বিরুদ্ধে মামলা রেডি হচ্ছে। 

শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950