বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ, উচ্চতা লাগবে ৫ ফুট ৪ ইঞ্চি

২১ এপ্রিল ২০২২, ০৮:০৯ PM
বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ

বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ © সংগৃহীত

নিজস্ব অর্থায়নে তরুণদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ মে’র মধ্যে আবেদন করতে হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যেসব মেধাবী বাংলাদেশি তরুণ বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে ন্যূনতম ২ বিষয়ে (গণিত ও পদার্থ বিজ্ঞান) গ্রেড-বি পেয়েছেন তারা আবেদন করতে পারেন।

এছাড়া স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

আরও পড়ুন: ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলার ৮ ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রার্থী নির্বাচনী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব খরচে বিশ্বের খ্যাতনামা ফ্লাইং একাডেমিতে পাঠানো হবে।

দুই বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা। এক্ষেত্রে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আবেদন পদ্ধতি: আগ্রহীরা usbair.com/career/studentpilot  এ ঠিকানায় অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২২।

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081