অডিটরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮২১

১১ জানুয়ারি ২০২২, ০৬:৪৮ PM
লোগো

লোগো © ফাইল ছবি

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও এর আওতাধীন অডিট অধিদপ্তরের অডিটর পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৮২১ জনকে উত্তীর্ণ  করা হয় পরবর্তী লিখিত পরীক্ষার জন্য।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকৃতরা বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (www.cag.gov.bd) এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ভর্তির ফল প্রকাশ

এর আগে একসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত ১৭ ডিসেম্বর। এদিকে মৌখিক পরীক্ষার তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.cagbd.org) পাওয়া যাবে।

অডিটর (১১তম গ্রেড) পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওইদিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হয়।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬