অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ

০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ AM
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক © ফাইল ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঋণ কার্যক্রম পরিচালনার জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কাজের আগ্রহ থাকতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে ঋণ বিতরন ও নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করার কার্যক্রম পরিচালনা করতে হবে।

পদের নাম: ঋণ কর্মকর্তা, প্রগতি।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব অভিজ্ঞতার দরকার নেই।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা,পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের https://careers.brac.net/ এই ঠিকানায় আবেদন করতে হবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬