আহছানউল্লাহ’র অধীনে আর নিয়োগ পরীক্ষা নয়: বাংলাদেশ ব্যাংক

১১ নভেম্বর ২০২১, ০৬:৩১ PM
আহছানউল্লাহর অধীনে আর নিয়োগ পরীক্ষা নয়: বাংলাদেশ ব্যাংক

আহছানউল্লাহর অধীনে আর নিয়োগ পরীক্ষা নয়: বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

আহছানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনলোজি বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও গত শনিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের পরীক্ষার বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এতিকে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়, সোনালী ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬