তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের

১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ PM
ফারহান আলী

ফারহান আলী © সংগৃহীত

অবিশ্বাস্য একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোলই উপহার দিলেন ফারহান আলী!

বক্সের সামান্য বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে ধীরে ধীরে বক্সে ঢুকলেন ফারহান। এরপর একে একে কাটিয়ে গেলেন শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে। প্রতিপক্ষের খেলোয়াড়েরা যেন অসহায় দর্শক হয়ে দেখলেন তার সেই দুর্দান্ত ড্রিবলিং। শেষ পর্যন্ত নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ালেন নিজেই। সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখেও তখন স্পষ্ট বিস্ময়!

ম্যাচের ৫৩তম মিনিটে এমন চোখধাঁধানো গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। সাদ উদ্দিনসহ অন্য ফুটবলাররা ফারহানকে কাঁধে তুলে উদ্‌যাপনে মাতলেন। এমন অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের পর এই সংবর্ধনা যে তার প্রাপ্য, তা বলাই যায়!

প্রথমার্ধের শেষ দিকে হামজা চৌধুরীর গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এর আগে, ম্যাচের অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রেখেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের ছেলের …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950